নাটুয়ারপাড়া কে. বি. বহুমুখী উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন
সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার ঐতিহ্যবাহী "নাটুয়ারপাড়া কে. বি. বহুমুখী উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন" একটি অরাজনৈতিক, সামাজিক ও সেবামূলক সংগঠন। ১৯৭০ সালে প্রতিষ্ঠিত নাটুয়ারপাড়া কে. বি. বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পারস্পরিক বন্ধন, ঐক্য ও সহযোগিতার ভিত্তিতে এই সংগঠন গড়ে উঠেছে। বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদ্যাপন ও প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলাকে কেন্দ্র করে গত ২৪ মার্চ ২০২৬ ইং তারিখে এই সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এর মূল উদ্দেশ্য হলো বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের একটি সুসংগঠিত প্ল্যাটফর্মে একত্রিত করা, তাদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পেশাগত নেটওয়ার্ক আরও সুদৃঢ় করা এবং বিদ্যালয়ের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্মিলিতভাবে অবদান রাখা।
সংগঠনটি বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন ইতিবাচক উদ্যোগ গ্রহণ করে থাকে। পাশাপাশি দরিদ্র, অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান, বৃত্তি কার্যক্রম পরিচালনা এবং মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে সমাজকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।